[ দেশজুড়ে ]
নালিতাবাড়ী থানায় নতুন ওসির যোগদান
ফাইল ছবি
শেরপুরের নালিতাবাড়ী থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন বাছির আহমেদ বাদল। রোববার তিনি নালিতাবাড়ী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত ওসি বাছির আহমেদ বাদল ২০০৫ সালে এসআই হিসেবে পুলিশে যোগদান করেন। তিনি শেরপুরের শ্রীবরদী থানা, গোপালগঞ্জের কাশিয়ানী থানা এবং সবশেষ শেরপুর সদর থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
ওসি বাছির আহমেদ বাদলের গ্রামের বাড়ি টাংগাইলের সখিপুরে। তার পিতা আব্দুল কাশেম অবসরপ্রাপ্ত বিদ্যালয় শিক্ষক। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন।
.png)
মঙ্গলবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মতবিনিময় করেন। এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবাগত ওসি বাছির আহমেদ বাদল বলেন, আমার প্রথম লক্ষ্য হলো মাদকের বিরুদ্ধে কাজ করা। মাদক নিয়ে কোনো ছাড় দেয়া হবে না। এছাড়া বাল্যবিয়ে, জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়েও আমার কাজ অব্যহত থাকবে। আমি সব সময় আমার বাহিনীর সুনাম ধরে রাখার চেস্টা করবো।
ডেইলি বাংলাদেশ/জেএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!