ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেধাবী ছাত্রী তিথীর মৃত্যুতে গৌরীপুরে শোক র‌্যালি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৩, ১৫ জানুয়ারি ২০২০
মেধাবী ছাত্রী তিথীর মৃত্যুতে গৌরীপুরে শোক র‌্যালি
ছবি: ডেইলি বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী তিথী পালের মৃত্যুতে ময়মনসিংহের গৌরীপুরে শোক র‌্যালি হয়েছে। 

শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান প্রতিভা পরিবারের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৮ টায় গৌরীপুর পৌর শহরে এ শোক র‌্যালিটি বের হয়। এতে প্রভিভা কোচিং সেন্টার, এনটিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ভার্টেক্স টিচিং পয়েন্ট, ইক্বরা এডুকেশনের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোক র‌্যালি শেষে প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক অমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সানের পরিচালক ওবায়দুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, মো. নাজিম উদ্দিন, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক ওস্তাদ আব্দুল হাই, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, ভার্টেক্স টিচিং পয়েন্টের পরিচালক শহিদুল ইসলাম মিল্টন, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলমি আল রাজ প্রমুখ।

Advertisement

প্রতিবাদ সভায় বক্তারা ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ নিরাপদ সড়কের দাবি করেন।

গৌরীপুর পৌর শহরে কালিখলা নামক স্থানে সোমবার সকাল ৭টার দিকে ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হয় মেধাবী ছাত্রী তিথী। এতে আহত হয় তার সহপাঠী রূপা।

এদিকে সড়ক দুর্ঘটনায় তিথীর অকাল মৃত্যুর ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। ঘটনার পর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে যায় গৌরীপুর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে উঠে প্রতিবাদের ঝড়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান তিথীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্যানার টানিয়েছেন। সবার দাবি- নিরাপদ সড়ক চাই, তিথীর মত যেন আর কাউকে যেন হারাতে না হয়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!