কালোজিরার তেলের পর এবার শ্যাম্পু আনল যাইতুনি
গরমের দিনে মাথায় তেল দিয়ে বাইরে বের হতে অনেকেই স্বস্তি বোধ করেন না। তবে চুল পরিষ্কার রাখতে শ্যাম্পু ব্যবহার করেন বেশির ভাগ মানুষ। এই বিষয়টি মাথায় রেখে কালোজিরা শ্যাম্পু বাজারে এনেছে অনলাইন ব্র্যান্ড যাইতুনি।
এর আগে কালোজিরার তেল নিয়ে বাজারে আসে প্রতিষ্ঠানটি। যাইতুনির ভাষ্য, তাদের কালোজিরার তেল ব্যবহারকারী অনেক ক্রেতা একই উপাদান দিয়ে শ্যাম্পু তৈরির অনুরোধ করেন। সেই আগ্রহ থেকেই নতুন পণ্য তৈরির উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।
.png)
যাইতুনি ফুডসের ফাউন্ডার শাফিন শাফায়েত বলেন, ‘কালোজিরার তেল ব্যবহারকারী অনেক ক্রেতা আমাদের কালোজিরা দিয়ে শ্যাম্পু তৈরির কথা বলেছিলেন। তাঁদের কাছ থেকেই মূলত ধারণাটি আসে।’
নতুন শ্যাম্পুটির প্রধান উপাদান কালোজিরা। নিয়মিত গোসলের সময় ব্যবহারের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শাফিন শাফায়েত বলেন, ‘নবিজির সুন্নতি পণ্য ও ঔষধি গুণাগুণের সমন্বয়ে আমরা এই শ্যাম্পু বাজারে এনেছি।’
কালোজিরা বৈজ্ঞানিকভাবে নাইজেলা স্যাটিভা নামে পরিচিত। আরবিতে এর নাম হাব্বাতুস সাওদা। খাদ্য ও ভেষজ উপাদান হিসেবে কালোজিরার ব্যবহার দীর্ঘদিনের।
যাইতুনি জানায়, গত তিন বছর ধরে ই-কমার্স বাজারে কালোজিরার পণ্য নিয়ে কাজ করছে তারা। প্রতিষ্ঠানটির অন্যতম পরিচিত পণ্য কালোজিরার তেল।
প্রতিষ্ঠানটির দাবি, তাদের কালোজিরার তেল জনপ্রিয় হওয়ার পর বাজারে কালোজিরাভিত্তিক বিভিন্ন পণ্য নিয়ে আরও বিক্রেতা ও ব্যবসাপ্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এবার শ্যাম্পু যুক্ত করে কালোজিরাভিত্তিক পণ্যের পরিসর বাড়াল যাইতুনি।