ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ওজন কমাতে সহায়ক যেসব শাক 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ২ ফেব্রুয়ারি ২০২২
ওজন কমাতে সহায়ক যেসব শাক 
সরিষা শাক। ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে মানুষের মধ্যে মুটিয়ে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। সেই সঙ্গে দেখা দিচ্ছে শারীরিক নানা রকম জটিল রোগ। তাইতো নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে ওজন কমানো মানুষের কাছে এখন একটা বড় কাজ। এজন্য বিভিন্ন রকম ডায়েট ও শরীরচর্চাও করেন অনেকেই। 

তবে শীতে অনেকেরই ব্যায়াম করার আগ্রহ কমে যায়। এ অবস্থায় যারা ওজন কমানোর ব্যাপারে সংকল্পবদ্ধ, তাদের জন্য নির্দিষ্ট কিছু খাবার হতে পারে বিকল্প এক উপায়। শীতের কিছু শাক শরীরের ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। চলুন জেনে নেয়া যাক সে শাকগুলো সম্পর্কে- 

সরিষা শাক

শীতে গ্রামাঞ্চলে মাঠজুড়ে সরিষাক্ষেত দেখা যায়। শীতে গ্রামের মানুষ তাই প্রায় সময় সরিষা শাক খান। কম ক্যালরিযুক্ত ভিটামিন সি ও ফাইবার-সমৃদ্ধ এই শাক ওজন কমাতে সহায়ক।

আরো পড়ুন: স্বাস্থ্যকর যে পাঁচ অভ্যাস কমানোর বদলে বাড়ায় পেটের মেদ

পালং শাক

অনেক পুষ্টিগুণে ভরা পালং শাক ওজন কমাতেও সহায়ক। অনেকভাবেই পালং শাক খাওয়া যায়। আলুর সঙ্গে অথবা কটেজ চিজ দিয়ে বা ভেজে নানাভাবে খাওয়া যায় এই পুষ্টিকর শাক। নারী ও বয়স্ক মানুষের জন্য এটি খুব স্বাস্থ্যকর শাক। এতে কম ক্যালরি থাকায় তা ওজন কমাতেও সহায়ক।

মুলা শাক

শীতের আরেকটি পরিচিত সবজি মুলা। আর এই সময়ে মুলা শাকও অনেকে বেশ আয়েশ করেই খান। মুলা শাকে প্রচুর পুষ্টি ও ফাইবার আছে। এ শাকে ক্যালরি খুব কম। তাই এটি সহজে হজম হয়। এই শাক কয়েকভাবেই রান্না করা যায়। শীতে তাই ওজন কমাতে এই শাক বেছে নিতে পারেন।

মেথি শাক

আলু ও গাজরের সঙ্গে মেথি শাক মিশিয়ে খেতে পছন্দ করেন অনেকে। মেথির বেশকিছু উপকারিতা আছে। এটি খুব ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট। পরিমিত মেথি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, ওজন কমে। মেথি হার্ট ও ব্লাড প্রেশারের জটিলতাও কমাতে সহায়ক। মেথি শাকে আছে অ্যাসকরবিক অ্যাসিড ও বিটা ক্যারোটিন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!