ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সবজি কোরমা রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ২৭ ডিসেম্বর ২০২১
সবজি কোরমা রাঁধবেন যেভাবে
সবজি কোরমা। ছবি: সংগৃহীত

আমরা সাধারণত মাছ, মাংস কিংবা ডিম দিয়ে কোরমা খেয়েছি। তবে কখনো কি সবজি কোরমা রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে আজই রান্না করে খেয়ে দেখুন। 

এখন বাজারে শীতের সবজি উঠেছে। আর এই সবজি দামেও সস্তা। তাই আজই শীতের সবজি দিয়ে রান্না করে ফেলুন সবজি কোরমা। এটি খেতে খুবই সুস্বাদু। আর রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক সবজি কোরমা রান্নার রেসিপিটি-  

উপকরণ: ফুলকপির টুকরা দুই কাপ, শালগম এক কাপ, আলু আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, ভাঁজ খোলা পেঁয়াজ আধা কাপ, বাটন মাশরুম আধা কাপ, বাঁধাকপি এক কাপ, টকদই আধা কাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ, গরম মশলা গুঁড়া এক চা চামচ, কাঁচা মরিচ ফালি ছয় থেকে সাতটি, লেবুর রস এক টেবিল চামচ, চিনি এক টেবিল চামচ, তেল-ঘি পরিমাণ মতো, পোস্ত ও বাদাম বাটা এক টেবিল চামচ করে।

Advertisement

প্রণালী: প্রথমে আলু ও ফুলকপি তেলে ভেজে নিন। শালগম ও গাজর আলাদা করে সিদ্ধ করে নিন। বাঁধাকপি-মটরশুঁটি ভাঁপিয়ে নিন। মাশরুম ফুটন্ত গরম পানিতে দিয়ে বলক তুলে নিন। একটি কড়াইতে ঘি-তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বাদামি হয়ে এলে গরম মশলা ছাড়া বাটা মশলা দিয়ে কষান। দই, চিনি ও লবণ দিয়ে ফেটিয়ে কষানো মশলা দিয়ে অনবরত নাড়তে থাকুন। এরপর সবজি, লেবুর রস, কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। সবজি সিদ্ধ হলে পোস্ত ও বাদাম বাটা গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে দমে রাখুন। সবজি তেলের ওপর উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!