ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

কচুর লতিতে হাত চুলকায়, গলা ধরে? জেনে নিন করণীয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ৮ আগস্ট ২০২১
কচুর লতিতে হাত চুলকায়, গলা ধরে? জেনে নিন করণীয়
কচুর লতি। ছবি: সংগৃহীত

কচুর লতি অনেকেরই বেশ পছন্দের খাবার। চিংড়ি কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি কচুর লতির রেসিপি সহজেই সবার মন কেড়ে নেয়। তবে খেতে সুস্বাদু হলেও লতি কাটতে গেলেই হাত চুলকায়। আবার খেতে গেলেও ধরে গলা। তাই অনেকে ভয়েই লতি খেতে চান না। তাইতো বঞ্চিত হন এর স্বাদ ও পুষ্টি থেকে।

তবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে এই সমস্যা থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক কচুর লতিতে হাত চুলকানো ও গলা ধরা সমস্যা সমাধানে করণীয়-

>> কচুর লতি কাটা, পরিস্কার করা ও ধোয়া নিয়ে অনেকেই অনেক রকম পদ্ধতি ফলো করে থাকেন। তবে অনেকেই জানেন না, কচুর লতি বাজার থেকে আনার সময় এটা ভেজা থাকে। আর এই ভেজা অবস্থায় কাটলে হাত চুলকায়।

>> তবে কচুর লতি টাটকা রান্না করার থেকে ২ থেকে ১ দিন ফ্রিজে রেখে কাটলে এটি কাটার সময় চুলকাবে না।

>> চাইলে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। শুকিয়ে গেলে তারপর কাটুন।

>> লতি ধোয়ার সময় দেখা যায় হাত চুলকায়। তাই ধোয়ার সময় একটি স্ক্রাবার দিয়ে ঘসে ঘসে পরিস্কার করুন। অথবা একটি জালি পাত্রে এটি নিয়ে ধুয়ে ফেলুন। তাহলে হাতেও লাগবে না, আর চুলকাবেও না।

>> লতি রান্নার সময় একটু লেবুর রস দিয়ে দিলে গলা ধরার সমস্যাও থাকবে না। 

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!