ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বর্ষায় চুল পড়া যখন জটিল সমস্যা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ২০ জুন ২০২১
বর্ষায় চুল পড়া যখন জটিল সমস্যা
চুল পড়া রোধে করণীয়। ছবি: সংগৃহীত

বর্ষা মানেই বৃষ্টি। আর বৃষ্টি আমাদের মনে যেমন আনন্দ জাগায়, ঠিক তেমনি কষ্টও বয়ে আনে। বর্ষায় অনেকের চুল পড়ার সমস্যা দেখা দেয়। এর মূল কারণ হচ্ছে, এই মৌসুমে যখন তখন বৃষ্টি হয়। এতে চুল ভিজে যায়, যা শুকাতেও সময় লাগে। এর ফলে চুলের গোঁড়া নরম হয়ে চুল পড়ার মতো জটিল সমস্যার সৃষ্টি হয়।

এক্ষেত্রে চুল পড়া কমাতে অনেকেই টাকা খরচ করে নানা রকম প্রসাধনী ব্যবহার করে। মনে রাখবেন, টাকা খরচ করলেই যে চুলপড়া বন্ধ হবে, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই প্রাকৃতিক উপাদান দিয়েই চুলের যত্ন নেয়া ভালো।

চুলপড়া রোধে গ্ল্যামএনগ্লোরি ডটকম অনুসারে পাঁচটি প্রাকৃতিক সমাধান দেওয়া হলো। যা চুল পড়া রোধে কার্যকরী।

প্রাকৃতিক রস

আদা, পেঁয়াজ বা রসুনের রস দিয়ে মাথার চামড়া মালিশ করুন। সারারাত এভাবেই রেখে সকালে ধুয়ে ফেলুন।

গরম তেল

যেকোনো প্রাকৃতিক তেল, যেমন- নারকেল তেল বা অলিভ অয়েল হালকা গরম করুন। কুসুম গরম যাকে বলে। এবার হালকা করে এই তেল মাথায় মালিশ করুন। ‘শাওয়ার ক্যাপ’ দিয়ে ঢেকে রেখে ঘন্টাখানেক পর শ্যাম্পু করুন।

মাথা মালিশ

প্রতিদিন কিছুক্ষণ মাথা মালিশ করুন। এতে রক্তচলাচল বাড়বে। ফলে চুলের গ্রন্থি আরো কার্যকর হবে। বাদাম বা তিল সমৃদ্ধ কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল দিয়ে মালিশ করলে রক্তচলাচল আরো উন্নত হওয়ার সম্ভানা থাকে।

অ্যান্টিঅক্সিডেন্টস

এককাপ গরম পানিতে দুটি গ্রিন টি ব্যাগ চুবিয়ে, সেই পানি মাথার ত্বকে দিন। ঘন্টাখানেক রেখে মুছে ফেলুন। গ্রিন টি বা সবুজ চায়ে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলপড়া কমানোর পাশাপাশি গজাতেও সাহায্য করে।

মেডিটেশন

সত্যি বলতে টেনশন আর মানসিক চাপের কারণে চুল বেশি পড়ে। শহুরে জীবনে মানসিক পীড়ন যেন নিত্যসঙ্গী। তাই মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। এতে চুলপড়াও কমে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!