ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ত্বকের উজ্জ্বলতা বাড়বে ফলের খোসা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ৩০ জানুয়ারি ২০২১
ত্বকের উজ্জ্বলতা বাড়বে ফলের খোসা
fফলের খোসা ত্বকের জন্য খুবই উপকারী

উজ্জ্বল দাগহীন কোমল ত্বক কে না চায়। নারী পুরুষ সবার সৌন্দর্য বাড়ানো নিয়ে একটা বাড়তি সতর্কতা থাকে সবসময়। এজন্য বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করে। জানেন কি? এতে উল্টো ত্বকের ক্ষতি করে চলেছেন।  

ত্বক ভালো রাখতে পুষ্টিকর খাবার এবং ফল খেতে পারেন। তবে তাজা ফল খাওয়ার পাশাপাশি বিভিন্ন ফলের রস ফেস প্যাকে ব্যবহার করা যায়। এছাড়াও বিভিন্ন ফলের খোসাও আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ফলের খোসা ব্যবহার করে ত্বককে স্বাস্থ্যকর রাখা যায়। 

চলুন ফলের খোসা ব্যবহারের উপায় জেনে নিন- 

কমলালেবুর খোসা 
ত্বক ভালো রাখতে আপনি কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন। উজ্জ্বল ত্বকের জন্য, আপনি ফেস প্যাকে এর খোসা ব্যবহার করতে পারেন। প্রথমে কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়া তৈরি করুন। এই গুঁড়াতে দই মিশিয়ে ফেস প্যাক তৈরি করে মিশ্রণটি আপনার মুখে লাগান। ১৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। 

কলার খোসা 
কলায় ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকারী। উজ্জ্বল ও মসৃণ ত্বকের জন্য কলার খোসা পিষে মুখে লাগাতে পারেন।

ফলের খোসা না ফেলে ফেস প্যাকে ব্যবহার করুন  আপেলের খোসা 
আপেলের খোসা ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের যত্নের জন্য আপেলের খোসার গুঁড়া তৈরি করুন। এই গুঁড়া ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। ওটস ও দইয়ের সঙ্গে আপেল খোসার গুঁড়া মিশিয়ে মুখে লাগাতে পারেন। এই মিশ্রণটি মুখে লাগালে ত্বক ভালো থাকবে।

পেঁপের খোসা 
পেঁপের খোসা ত্বকের জন্য খুব উপকারী। উজ্জ্বল ত্বকের জন্য, পেঁপের খোসা পিষে তার সঙ্গে লেবু মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মুখে লাগান। এর ফলে মুখের ত্বক উজ্জ্বল হবে। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!