ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

গোসলে গরম নাকি ঠান্ডা পানি ব্যবহার করবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ৩ ডিসেম্বর ২০২০
গোসলে গরম নাকি ঠান্ডা পানি ব্যবহার করবেন?
ছবি: সংগৃহীত

শীত তো চলেই এসেছে। এসময় ঠান্ডা পানি শরীরে ঢালতে চায় না কেউই! এজন্য গর্ম পানি দিয়ে গোসল শেষ করেন অনেকেই। তবে শীতের দিনে ঠান্ডা নাকি গরম কোন পানি ব্যবহার করা উচিত? এ নিয়ে রয়েছে মতভেদ। 

বিশেষজ্ঞরা বলেন, আসলে বয়স, ঋতু, অভ্যাস, রোগ এমন বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে গোসলের জন্য ঠাণ্ডা বা গরম পানি বেছে নিতে হবে।

আরো পড়ুন: গুড় আসল নাকি নকল চিনবেন যেভাবে

Advertisement

গ্রীষ্মকালে ঠাণ্ডা ও শীতকালে গরম পানি গোসলের জন্য ভালো। তবে গরম পানিতে গোসল করলে খেয়াল রাখতে হবে পানি অতিরিক্ত গরম হবে না, অবশ্যই আরামদায়ক উষ্ণতার পানিতে গোসল সারতে হবে।

> আয়ুর্বেদে বলা হয়েছে গোসলের সময় শরীরে গরম পানি ব্যবহার করলেও মাথায় ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে। কারণ গরম পানি আমাদের চুল ও চোখের জন্য ক্ষতিকর।

আরো পড়ুন: পেটের মেদ কমানোর অব্যর্থ ৬ উপায়

> শারীরিক ধরনের ওপর নির্ভর করে আপনি গোসলে ঠান্ডা না গরম পানি ব্যবহার করবেন। যেমন- আপনি যদি সুস্থ আর সুঠাম দেহের হন তবে ঠান্ডা পানিতে গোসল করুন।

> লিভারে সমস্যা, বদহজম, হাত-পা, শরীর জ্বালা করলে ঠান্ডা পানিতে গোসল করুন।

আরো পড়ুন: ঘর থেকে মাত্র একদিনেই দূর হবে ছারপোকা ও মশা

> আর এলার্জি, কাশি, ঠান্ডা, পায়ের ব্যথা, সাইনাস, বাত এ ধরনের রোগ থাকলে গরম পানিতে গোসল করুন।

> শিশু ও বৃদ্ধদের জন্য গরম পানিতে গোসল করাই ভালো।

> ছাত্র-ছাত্রীরা যারা পড়াশোনায় বেশি সময় ব্যস্ত থাকেন এবং পর্যাপ্ত ঘুমাতে পারেন না তারা ঠান্ডা পানিতে গোসল করলেই বেশি উপকার পাবেন।

আরো পড়ুন: যৌবনে ভাটা পড়ে যেসব খাবার খেলে

> নিয়মিত ব্যায়াম করার পর গরম পানিতে গোসল করতে পারেন।

> নিয়মিত শরীরে তেল ম্যাসেজ করে আধা ঘণ্টা পর গোসল করার অভ্যাস করুন।

> মনে রাখবেন, গোসলে ঠাণ্ডা পানির ব্যবহারে পুরনো কিছু ব্যাথা কমে যেতে পারে, চুলকানিও দূর হয়, দেহের অবাঞ্চিত উত্তেজনা প্রশমন হয় পাশাপাশি স্নায়ুর দুর্বলতা দূর করতে সাহায্য করে।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!