ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

টাক পড়া রোধ করবে রসুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৫২, ২ ডিসেম্বর ২০২০
টাক পড়া রোধ করবে রসুন
ছবি: টাক পড়া রোধ করবে রসুন

কয়েকদিন আগেও যাদের মাথাভরা চুল ছিল, আজ তাদের মাথায় উঁকি দিচ্ছে টাক। অতিরিক্ত চুল পড়ার কারণেই এমনটা হয়ে থাকে। চুল পড়তে পড়তে মাথার এক জায়গায় ফাঁকা হতে থাকে। একসময় একেবারে মাথার তালু বেরিয়ে আসে। 

তবে চুল কমতে শুরু করার পর অনেক কিছু্ই করি আমরা। কিছুতেই এই সমস্যা সমাধান করা যায় না। অনয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ায় সমস্যা, ঘুম কমে যাওয়া, ওষুধের  পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি এর প্রধান কারণ। এক্ষেত্রে আপনি রসুনের রস ব্যবহার করতে পারেন।    করেও 

এতে নতুন চুল গজাতে সহায়তা করবে। অবাক হচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়। চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। হাজারো গুণের রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। মাথার ত্বকের ইনফেকশন ও খুশকির সমস্যাও দূর করে।

আরো পড়ুন: ব্ল্যাকহেডস দূর করার অব্যর্থ দুই উপায়

রসুনের রসে প্রচুর পরিমাণ অ্যালিসিন থাকে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়।

যেভাবে ব্যবহার করবেন

সপ্তাহে একবার এক টেবিল চামচ রসুনের রস ও আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলুন।

সপ্তাহে দু’বার রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। রাতে লাগিয়ে সম্ভব হলে সকাল পর্যন্ত রেখে ধুয়ে নিন। টানা একমাস রসুনের রস ব্যবহার করুন, নিজেই মাথায় নতুন চুলের দেখা পাবেন।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!