ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

উকুন থেকে মুক্তির ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ১৬ নভেম্বর ২০২০
উকুন থেকে মুক্তির ঘরোয়া উপায়
ছবি: উকুন থেকে মুক্তির ঘরোয়া উপায়

উকুন এমনই এক পোকা যার বসবাস আমাদের চুলে। সাধারণত মাথা অপরিষ্কার থাকলে, ভেজা চুল অনেকক্ষণ বাঁধা থাকলে, অন্যের চিরুনি, গামছা ব্যবহার ইত্যাদি কারণে চুলে উকুন হতে পারে। এর জন্য নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। বড়দের চুলের পাশাপাশি বাচ্চাদের চুলেও উকুন দেখা যায়। 

তাই শুরুতেই উকুনকে প্রতিরোধ না করলে তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আবার উকুন মারার জন্য ক্ষতিকারক কেমিক‍্যাল ব্যবহার করলে তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাই কিছু ঘরোয়া পদ্ধতিতে সহজেই এ সমস্যা দূর করা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি সম্পর্কে- 

> উকুন দূর করতে নিম একটি প্রাকৃতিক প্রতিষেধক। মাথার তালুর চুলকানি কমানোর সঙ্গে সঙ্গে এটি মাথার ত্বক ময়েশ্চরাইজ করে থাকে। নিমের পেস্ট তৈরি করে এটি মাথার তালুতে ম্যাসাজ করুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। 

আরো পড়ুন: চুলে তেল দেয়ার সঠিক নিয়ম

> উকুন দূর করতে নিমের তেল মাথায় ব্যবহার করতে পারেন। এক ঘন্টা রেখে চুল শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে তিন বার করুন।

> পেঁয়াজের রসে সালফার রয়েছে, যা উকুন দূর করতে সাহায্য করবে। চার থেকে পাঁচটি পেঁয়াজের রস করে নিন। এরপর তা মাথায় ম্যাসাজ করে লাগিয়ে নিন। দুই ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। চুল শুকানোর পর চিরুনি দিয়ে চুল আঁচড়ান, দেখবেন উকুন সব চিরুনিতে চলে এসেছে।

> ভিনেগার দিয়ে খুব সহজেই উকুন দূর করা সম্ভব। এতে অ্যাসিটিক এসিড আছে, যা উকুন দূর করতে সাহায্য করে। ভিনেগার আর পানি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে চুল ভিজিয়ে নিন। ১০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

> লেবুর রস উকুন দূর করতে বহুল ব্যবহৃত একটি উপাদান। লেবুর রস মাথায় ভালো করে লাগিয়ে নিন। চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন। প্রথমে ভিনেগার দিয়ে এবং পরে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন। উকুন আপনার মাথা থেকে দূর হয়ে যাবে। 

> এছাড়া লেবুর রসের সঙ্গে আদার পেষ্টও মিশিয়ে নিতে পারেন। এটি মাথায় ভালো করে ম্যাসাজ করুন। একটি তোয়ালে দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন। যদি উকুনের সমস্যা অনেক বেশি থাকে তবে এটি সপ্তাহে পাঁচ দিন ব্যবহার করুন।

> মজাদার মেয়োনিজ দিয়েও উকুন দূর করে সম্ভব। মাথার তালুতে মেয়োনিজ লাগিয়ে নিন। এবার একটি শাওয়ার কাপ বা প্লাস্টিক দিয়ে চুল পেঁচিয়ে ৬ ঘন্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। মেয়োনিজের গন্ধে উকুন দম বন্ধ হয়ে দ্রুত মারা যায়।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!