২০০২ সাল থেকে কলকাতায় যাত্রা শুরু করেছিল মার্কো পোলো। শহরে রয়েছে এর দুটি শাখা, পার্ক স্ট্রিট ও সাদার্ন অ্যাভিনিউ। সে রেস্তোরাঁর হেঁসেলের মূল মানুষটির থেকেই ভোজনরসিকদের প্রিয় রেসিপি ক্রিম ক্যারামেলের সন্ধান মিলল। আজ আপনাদের জন্য কলকাতার অভিজাত এই রেস্তরাঁর রেসিপি দিলেন একজিকিউটিভ শেফ অমিতাভ চক্রবর্তী। চলুন জেনে নেয়া যাক ক্রিম ক্যারামেল তৈরির রেসিপিটি-
উপকরণ: দুধ ৫০০ মিলিলিটার, ডিম ৪টি, ভ্যানিলা এসেন্স ৪ বা ৫ ফোঁটা, জায়ফল গুঁড়া এক চিমটি।
.png)
আরো পড়ুন: পাঁচ মিনিটেই তৈরি করুন মুচমুচে কাঁচকলার চিপস
প্রণালী: একটি পাত্রে চিনি নিয়ে ক্যারামেলাইজ করে নিন। ৪টি মোল্ডের মধ্যে ক্যারামেলের অংশগুলো অল্প করে নিয়ে ফ্রিজে রেখে দিন। খেয়াল রাখতে হবে যাতে মোল্ডগুলো ভর্তি না হয়, এরপর উষ্ণ দুধের সঙ্গে চিনি ও জায়ফল গুঁড়া মেশান। ভালো করে মিশিয়ে এটি আলাদা একটা পাত্রে রাখুন। এবার ডিমের সঙ্গে ভ্যানিলা এসেন্স মিশিয়ে তা দুধের মিশ্রণে দিন। এটি এমনভাবে মেশাতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। ৩ থেকে ৪ বার মিশ্রণটি ছেঁকে নিন।
এরপর ফ্রিজে রাখা মোল্ডগুলো বের করতে হবে, যেখানে ক্যারামেল গুলো তলায় রয়েছে ইতিমধ্যেই। এবার এতে যোগ করুন দুধের অংশটি। এরপর মোল্ডগুলোর উপরের অংশ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে রাখুন। বেকিং ট্রে-তে সামান্য পানি দিন। এরপর ২০০ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে বেক করুন। প্রায় ৩০ মিনিট বেক করতে হবে। এরপর বেকিং হয়ে সেট হয়ে গেলে ওভেন থেকে বের করে আনুন। ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। এরপর মোল্ড থেকে বের করে ছুরি দিয়ে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।