ফেলে দেয়া এক উপাদানেই ত্বক হবে উজ্জ্বল ও ব্রণ মুক্ত
ত্বক নিয়ে নানা রকম সমস্যায় ভুগেন অনেকেই। কেউ ব্রণের সমস্যা ভুগেন তো, কারো ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া নিয়ে চিন্তা। অনেকেই আবার ত্বকের দাগ দূর করা নিয়ে চিন্তিত। এসব সমস্যার সমাধানে অনেকেই বেছে নেন কেমিকেলযুক্ত প্রসাধনী। যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর।
তবে প্রাকৃতিক উপায়ে ত্বক সুস্থ রাখার পাশাপাশি সুন্দরও রাখতে চাইলে আস্থা রাখতে পারেন রাইস ওয়াটারে। এই ফেলনা জিনিসটি আপনার ত্বক উজ্জ্বল ও সুন্দর করবে জাদুর মতো। তাই সহজ উপায়ে ফেলে দেয়া এই উপাদানটি দিয়ে আজই তৈরি করে নিন রাইস ওয়াটার আইস কিউব। আর নিয়মিত ব্যবহার করে পেয়ে যান কাঙ্ক্ষিত ত্বক। চলুন জেনে নেয়া যাক রাইস ওয়াটার আইস কিউব তৈরি ও ব্যবহার পদ্ধতি-
আরো পড়ুন: তিন দিনেই দূর করুন ত্বকের যেকোনো কালো দাগ
তৈরি ও ব্যবহার পদ্ধতি
একটি বাটিতে আধা কাপ চাল এবং ২ কাপ ফিল্টার করা পানি দিয়ে ভিজিয়ে রাখুন। কয়েক ঘণ্টা পর চাল থেকে পানি ঝরিয়ে নিয়ে সেই পানি আইস কিউব ট্রেতে রাখুন এবং ফ্রিজে রেখে জমিয়ে নিন। এরপর প্রতিদিন সকালে সেই আইস কিউব বের করে মুখে আলতো করে ম্যাসেজ করুন।
চাল ধোয়া পানির আইস কিউব আপনার মুখের ব্রণ সমস্যা দূর করার পাশাপাশি ও প্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল হবে। এর ফলে ত্বক নরম এবং কোমল অনুভূত হবে। শুধু তাই নয়, এটি একটি প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবেও কাজ করে।