[ লাইফস্টাইল ]
ব্রণ সারবে ঘরোয়া ক্রিমেই
ছবি: ব্রণ দূর হবে ঘরোয়া ক্রিমেই
ব্রণের সমস্যায় ভোগেন না এমন মানুষ কমই আছেন। নারী হোক বা পুরুষ, টিনেজ হোক কিংবা প্রাপ্ত বয়স্ক। সবারই কমবেশি এই সমস্যায় পড়তে দেখা যায়। খাবার বা ঘুমের অনিয়ম, ভাজাপোড়া খাবার, হরমোনের সমস্যার কারণে ত্বকে ব্রণ দেখা দিতে পারে।
ব্রণের সমস্যা দূর করতে কত কিছুই না ব্যবহার করে থাকেন। নানা ধরণের কেমিকেল পণ্য থেকে শুরু করে ঘরোয়া উপায় কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তাহলে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি করা এই ক্রিম। এতে আপনার ব্রণের সঙ্গে এর কালো দাগও দূর হবে। আবার ব্রণের অস্বস্তিকর ব্যথাও দূর হবে এই ক্রিমে। তৈরি করার পদ্ধতি জেনে নিন-
এজন্য তিন চামচ মোম নিন। এবার এর সঙ্গে আধা চামচ করে নারকেল তেল, টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাইক্রোওয়েভে দিয়ে গলাতে পারেন আবার ডাবল বয়েল পদ্ধতিতেও গলিয়ে নিতে পারেন। সব কিছু একসঙ্গে মিশে গেলে একটি ছোট বক্সে ভরে নিন। ঠাণ্ডা করে ব্যবহার করুন। তেলের কারণে মোম জমে যাবে না। এটি অনেকটা ক্রিমের মতোই ঘনত্ব হবে। দিনে দুই থেকে তিনবার ব্রণের উপর লাগিয়ে নিন। কয়েকদিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন।
সূত্র: টাইমসঅবইন্ডিয়া
ডেইলি-বাংলাদেশ/কেএসকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!