ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

গরমে পুরুষের ফ্যাশনেবল ও স্বস্তিদায়ক পোশাক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ১০ আগস্ট ২০২০
গরমে পুরুষের ফ্যাশনেবল ও স্বস্তিদায়ক পোশাক
গরমে পুরুষের আরামদায়ক পোশাক

দিন দিন বাড়ছে গরমের তীব্রতা। গরমের সঙ্গে তাল মিলিয়ে পোশাক বাছাই করতে যেয়েও হিমশিম খান অনেকেই। দেখা যায় পুরুষেরর পোশাক একটু ভারীই হয়ে থাকে। এসব পোশাক শীতের জন্য আরামদায়ক হলেও তীব্র গরমে তা বেশ কষ্টদায়ক।

তাই গরমে এমন পোশাক বেছে নিতে হবে যেন দ্রুত ঘেমে ভিজে না যায়। কারণ ঘাম শরীরে বসে সর্দি-কাশি, ঘামাচি, চুলকানি বা অন্যান্য রোগের আর্বিভাব ঘটায়। তাই পোশাক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই পাতলা ও আরামের বিষয়টি খেয়াল রাখতে হবে। আর সেই সঙ্গে পোশাকটি যাতে ফ্যাশনেবল হয় সেদিকেও নজর দিতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক গরমে পুরুষের ফ্যাশনেবল ও স্বস্তিদায়ক পোশাক কেমন হওয়া চাই।

> ফ্যাশন সচেতন অনেকেই নিজেকে ট্রেন্ডি ভাবতে অভ্যস্ত। তারা স্বস্তির পাশাপাশি সৌন্দর্যকেও সমান প্রাধান্য দেন। গরমে ছেলেদের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক পোশাক হচ্ছে টি শার্ট। বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের কাছে এই পোশাকের বিকল্প নেই। জিন্স, গ্যাবাডিন কিংবা অন্যান্য প্যান্টের সঙ্গে টি-শার্ট বেশ মানিয়ে যায়। সব বয়সের পুরুষ তাদের স্বাচ্ছন্দ্যময় পোশাকের তালিকায় টি-শার্ট রাখতে পারেন।

পুরুষের ফ্যাশনেবল পোশাক > গোল গলা, ভি গলা ও কলারসহ নানা রকম টি-শার্ট বাজারে পাওয়া যাচ্ছে। টি-শার্ট কেনার আগে কাপড় সম্পূর্ণ সুতি কিনা তা যাচাই করে নেয়া জরুরি। টি-শার্টের হাফ হাতার নিচের দিকে ও কলারে ভিন্ন রঙের ব্যবহার চলছে। এসব ছাড়াও ফতুয়া কাটের গলাও বেশ চলছে। কাঁধে বা হাতায় একাধিক মোটা সেলাই দেখা যাচ্ছে। নিচের দিকে সম্পূর্ণ গোল বা হালকা কাটা। কিছু টি-শার্টের সামনের পার্ট পেছনের পার্টের চেয়ে সামান্য খাটো থাকে। এছাড়াও টি-শার্টের বুকে নানা ডিজাইনের সংমিশ্রণ ঘটেছে।

> কালো রঙ অতিরিক্ত তাপ শোষণ করে। তাই গরমে বেছে নিতে পারেন সাদা, নীল, ছাই, ঘন নীল, সবুজ, মেরুন, চাপা সাদা, হলুদ, হালকা ফিরোজা, গোলাপি, লালচে ইত্যাদি রঙের টি-শার্ট।

কোথায় পাবেন ও দাম কেমন হবে?

চাঁদনী চক, নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট, মতিঝিল, গুলিস্তান, ইসলামপুর, মৌচাক মার্কেটে রয়েছে টি-শার্টের বিপুল সমাহার। দাম পড়বে গোল গলা ১৮০ থেকে ৩৫০ টাকা, কলারওয়ালা হলে ২৫০ থেকে ৫০০ টাকা। নিত্য উপহার, দেশী দশ, মেঘ, ওটু, স্মার্টেক্স, ইয়েলো, বিগবস ও ফ্রিল্যান্ডে টি-শার্ট কিনতে পারবেন ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!