ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

চিরতরে তেলাপোকা দূর হবে পেট্রোলিয়াম জেলিতে

লাইফষ্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ১২ জুলাই ২০২০
চিরতরে তেলাপোকা দূর হবে পেট্রোলিয়াম জেলিতে
ছবি: প্রতীকী

সুস্থ থাকতে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। বিশেষ করে খেয়াল রাখতে হয় কীটপতঙ্গ যেন না হয়। এগুলো ঘরে জীবাণুর সৃষ্টি করে। 

রান্নাঘর, বাথরুম, ড্রয়িং রুম, বারান্দা থেকে শোওয়ার ঘর, সর্বত্রই এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর মধ্যে তেলাপোকা খুবই বিরক্তিকর। খাবার দাবারের উপর অবাধ বিচরণ এদের। আর তেলাপোকা ঘর থেকে দূর করা খুবই কষ্টের। তবে ঘরোয়া এই উপায়ে আপনি পুরোপুরি দূর করতে পারবেন তেলাপোকা। জেনে নিন উপায়-

এর জন্য আপনার দরকার হবে পেট্রোলিয়াম জেলি। ঘরে থাকা পেট্রোলিয়াম জেলি আপনাকে সহায়তা করবে তেলাপোকা দূর করতে। একটি পাত্রে পেট্রোলিয়াম জেলি নিয়ে তার সঙ্গে আম, আপেল এবং কলার খোসা দিয়ে দিন। এবার ঘরের যেসব জায়গা দিয়ে তেলাপোকা প্রবেশ করে সেই জায়গায় পাত্রটি রেখে দিন। 

ফলের গন্ধে তেলাপোকা মারা যাবে। দেখবেন পাত্রের চারিদিকে মরে আছে তেলাপোকা। মরা তেলাপোকা জমলেই পরিষ্কার করে সাবান পানি ছিটিয়ে দিন। এক সপ্তাহের মধ্যে দেখবেন ঘরে আর তেলাপোকা আসছেই না।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!