ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]
অংশ নিল চার শতাধিক প্রতিযোগী

ঝালকাঠিতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ১০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

‘স্বর্ণালী সম্ভারে সাজাই জীবন’ স্লোগানে ঝালকাঠিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঝালকাঠি জেলা শাখা। সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

শনিবার (১০ অক্টোবর) ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক আজাদ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল হক।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল হেরা রশ্মির পরিচালক ইউসুফ বিন নোমান এবং বিনয়কাঠি মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মিরাজুল ইসলাম। এ সময় অতিথি, বিচারক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় কোরআন তিলাওয়াত, নাতে রাসুল ও টেলিগ্রাফি বিষয়ে দুটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-১২ বছর বয়সীদের ‘ক’ গ্রুপ এবং তদূর্ধ্ব বয়সীদের ‘খ’ গ্রুপে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!