ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

চোখের নিচের জেদি কালো দাগ উঠবে এই ঘরোয়া ক্রিমে! 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ২৫ জুন ২০২০
চোখের নিচের জেদি কালো দাগ উঠবে এই ঘরোয়া ক্রিমে! 
ছবি: চোখের নিচের কালো দাগ দূর হবে ঘরোয়া ক্রিমেই

ঘুমের অভাব বা খাওয়া দাওয়ায় অনিয়মের জন্য চোখের নিচে কালো দাগ পড়ে যায়। এজন্য নানা ধরনের নামীদামী ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করেন অনেকে। কোনো কিছুতেই যেন কাজ হয় না।    

চোখের নিচের কালো দাগ দূর হতে চায় না কিছুতেই। তাই ঘরোয়া ভাবে এর যত্ন নিতে পারেন। পর্যাপ্ত পানি পান করা। সঙ্গে ৮ ঘন্টা ঘুম এবং পুষ্টিকর খাবার খাওয়া নিশ্চিত করতে হবে। আর নিয়মিত ব্যবহার করুন  ঘরে বানানো আন্ডার আই ক্রিম। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই ক্রিম- 

> শসা ত্বকের দাগ দূর করতে সেরা দাওয়াই। শসার রসের সঙ্গে সমপরিমাণ পুদিনা পাতার পেস্ট, অ্যালোভেরা জেল, ৩ ড্রপ বাদামের তেল, এক চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিন। এটা অনেকটা ক্রিমের মতো ঘন হবে। এটি প্রতিদিন চোখের চারপাশে ১০ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ফ্রিজের নরমালে রেখে ব্যবহার করতে পারবেন তিন দিন। ভালো ফলাফল পেটে প্রতিদিন ব্যবহার করুন। 

> আলোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের তেলটা মিশিয়ে চোখের চারপাশে লাগাতে পারেন। খুব দ্রুত কালো দাগ দূর হবে। 

সূত্র:টাইমসঅবইন্ডিয়া  

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!