ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ৮ অক্টোবর ২০২৬
বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
বোরহানউদ্দিন গ্রেপ্তারকৃত দুই ছাত্রলীগ নেতা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান জিহাদ (২৯) এবং বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন পঞ্চায়েত (৩০)।

বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!