[ আন্তর্জাতিক ]
লিবিয়ায় ২টি স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা তুরস্কের
ছবি: সংগৃহীত
লিবিয়ায় ২টি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে তুরস্ক। লিবিয়ার বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনীদের কাছ থেকে বেশ কিছু অঞ্চল পুনর্দখলের জন্য যখন দেশটির সরকারি সেনারা অভিযান চালাচ্ছে তখন এই খবর প্রকাশিত হলো।
তুরস্কের সামরিক সূত্রের বরাত দিয়ে তুর্কি দৈনিক পত্রিকা ইয়ানি শাফাক এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, কৌশলগত মিসরাতা বন্দরে তুরস্ক একটি ঘাঁটি করার পরিকল্পনা করেছে। এছাড়া দেশটির রাজধানী ত্রিপোলির দক্ষিণে আল-ওয়াতিয়া বিমান ঘাঁটিকেও ব্যবহার করবে আঙ্কারা।
জানা গেছে, মিসরাতা বন্দরকে তুরস্ক নৌ ঘাঁটি হিসেবে ব্যবহার করবে যেখানে সহযোগী শক্তি হিসেবে বিমান বাহিনীকেও রাখা হবে। তুর্কি বাহিনীকে লিবিয়া সরকার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার সুযোগ দেবে বলেও জানিয়েছে পত্রিকাটি।
সূত্র- পার্সটুডে
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!