মঙ্গলবার এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কারাগার থেকে ৪ আসামিকে আদালতে উপস্থিত করা হয়নি। এজন্য রিমান্ড শুনানির জন্য ২১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর হোসেন।
.png)
তিনি বলেন, আজ ছয় আসামির রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন কারাগার থেকে জাহাঙ্গীর আলম ও আলমগীরকে আদালতে হাজির করা হয়। অপর চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এই চার আসামি রয়েছেন কাশিমপুর কারাগারে। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২১ জুলাই নতুন দিন ধার্য করেন।
এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আসামি পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ ৬ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১৬ই জুলাই দিন ধার্য করেন।
অপর পাঁচ আসামি হলেন- পিএসসির সহকারী পরিচালক এস এম আলমগীর কবির (৪৯), ডিডি আবু জাফর (৫৭), প্রতিরক্ষা ও অর্থ বিভাগ এসিসিডিএফের (বিওএফ) অডিটর প্রিয়নাথ রায় (৫১), মিরপুরের পোশাক কারখানার ব্যবসায়ী নোমান সিদ্দিকী (৪৪) ও ব্যবসায়ী জাহেদুল ইসলাম (২৭)।