ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

প্রশ্নফাঁসের আবেদ আলীসহ ৪ আসামির জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৬, ১১ জুলাই ২০২৪
প্রশ্নফাঁসের আবেদ আলীসহ ৪ আসামির জামিন নামঞ্জুর
সৈয়দ আবেদ আলী জীবন- ফাইল ফটো

প্রশ্নফাঁসের ঘটনার মামলায় পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ চার আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।

অপর আসামিরা হলেন- পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল ও লিটন সরকার।

Advertisement

এর আগে, প্রশ্নফাঁসে জড়িত গ্রেফতার ১৭ আসামিকে ৯ জুলাই আদালতে হাজির করে পুলিশ। এ সময় আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করা হয়।

এ ছাড়া অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৮ জুলাই বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আবেদ আলী, ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি।

এ ঘটনায় ঐদিনেই রাজধানীর পল্টন থানায় মামলা করেন সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র দাস। মামলায় সৈয়দ আবেদ আলীসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!