ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রশ্নফাঁসকাণ্ড: আসামিদের ১০ দিনের রিমান্ড চায় সিআইডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ১১ জুলাই ২০২৪
প্রশ্নফাঁসকাণ্ড: আসামিদের ১০ দিনের রিমান্ড চায় সিআইডি
ছবি: সংগৃহীত

বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেফতার ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে তদন্তকারী সংস্থা সিআইডি।

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আদালতে এ আবেদন করেন।

আসামিরা হলেন- সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুল হাসান।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, আগামী ১৬ জুলাই কারাগারে আটক এ ১০ আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!