[ আইন-আদালত ]
হাইকোর্টে মিন্নির জামিন আবেদন
ছবি- সংগৃহীত
বরগুনার আলোচিত রিফাত শরিফ হত্যা মামলার প্রধান সাক্ষী স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জন্য হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে।
সোমবার সকালে তার পক্ষে আইনজীবী জেড আই খান পান্না জামিন আবেদন করেন।
বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর আগে বরগুনার আদালত মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ২৭ জুন ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ/টিএ/আরএইচ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!