ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘লাল রেখা’ অতিক্রম করলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেয়া হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ২৬ নভেম্বর ২০১৯
‘লাল রেখা’ অতিক্রম করলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেয়া হবে: ইরান
ছবি: সংগৃহীত

তেহরানের নির্ধারন করে দেয়া ‘লাল রেখা’ অতিক্রম করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধ্বংস করে দেয়া হবে বলে হুশিঁয়ারি বার্তা দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। 

পেট্রলের দাম বৃদ্ধির কারণে দেশটিতে সরকার বিরোধী সহিংস বিক্ষোভের নিন্দা করে সরকার সমর্থিত সমাবেশের এক ভাষণে এ কথা বলেন তিনি। খবর-আল জাজিরা

সোমবার রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জেনারেল হোসেইন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল ও সৌদি আরবকে অশান্তি পোষণ করার জন্য অভিযুক্ত করেন। 

Advertisement

তিনি বলেন, ‘আমরা সংযম দেখিয়েছি। যুক্তরাষ্ট্রের প্রতিকূল পদক্ষেপের প্রতি আমরা ধৈর্য দেখিয়েছি। তবে তারা আমাদের লাল রেখা অতিক্রম করলে আমরা তাদের ধ্বংস করব।’

গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের সঙ্গে করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসে। যা ইরানকে তার পারমাণবিক কর্মসূচী থেকে বিরত রাখার বিনিময়ে নিষেধাজ্ঞার হাত থেকে মুক্তির জন্য ছিল। এই চুক্তি ভঙ্গের কারণে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘ-বৈরীতার সম্পর্ক আরো খারাপের দিকে যায়। 

সোমবার সমাবেশের শুরুতেই ইরানের পররাষ্ট মন্ত্রণালয় ইরানের রাস্তায় সহিংসতার ঘটনায় ‘বিদেশি হস্তক্ষেপের’ নিন্দা করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা প্রস্তাব করছি তারা যেন আমাদের দেশে করা বর্তমানের সমাবেশগুলো দেখে তাহলে তারা বুঝতে পারবে আমাদের দেশের প্রকৃত লোক কারা।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!