ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

আ'লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে দৌলতখানে বিএনপির বিক্ষোভ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১৮ নভেম্বর ২০২৬
আ'লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে দৌলতখানে বিএনপির বিক্ষোভ
দৌলতখানে নৈরাজ্য বিরোধী বিক্ষোভে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলার দৌলতখান উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কেউ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের পরিণতি ভালো হবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কবীর স্বপন, পৌর বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!