ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

‘শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের লক্ষ্য’

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১৮ নভেম্বর ২০২৬
‘শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের লক্ষ্য’
লালমোহনে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথিরা বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে শরীয়াহ ও ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছিল। তবে অন্য কোনো ইসলামী দল জাতির কাছে এমন অঙ্গীকার করতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্যই শরীয়াহ ও ইসলামের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা।

বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান কাসেমী, ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা সালাউদ্দিন বেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি প্রফেসর এএমএম কামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মো. মোসলেহ উদ্দিন, উপজেলা সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজগর মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!