ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১৮ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিহত সজল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে জননী পরিবহনের একটি বাসের ধাক্কায় সজল শেখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা পিংকি নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বোর্ডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল শেখ ফরিদপুরের কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের সাজাহান শেখের ছেলে। আহত পিংকি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার ইয়াকুব আলী মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জননী পরিবহনের একটি বাস দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পিংকির অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, চাচিকে আনতে গোয়ালন্দ থেকে দৌলতদিয়ায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন সজল।

গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!