ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৪, ১৮ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে মোতায়েন সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!