[ দেশজুড়ে ]
কর্মস্থলে এসে প্রাণ দিলেন ঝাড়ুদার
ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনা সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তার অফিস থেকে এক ঝাড়ুদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে শহরের লাইব্রেরি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা ঈশ্বরদীর চর গড়গরি গ্রামের তুজাম উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার প্রাণি সম্পদ অফিসের চুক্তিভিত্তিক ঝাড়ুদার ছিলেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, প্রতিদিনের মত সকালে সেলিম ঝাড়ু দিতে এসে বাইরে থেকে গেটে তালা দিয়ে ভেতরে যান। পরে সকাল ৯টায় অফিসের কর্মকর্তা-কর্মচারিরা এসে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
.png)
পাবনা সদর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডেইলি বাংলাদেশ/জেএস
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!