ক্রিকেটারের পায়ের বুড়ো আঙুল কেটে হাতে বসিয়ে দিলেন চিকিৎসক!
এবার চিকিৎসকের ভুলে একজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে! একটা সাধারণ অপারেশন করতে গিয়ে তারা একের পর এক ভুল করেছেন। খবর- ওয়াশিংটন পোস্ট।
ঘটনাটি অস্ট্রেলিয়ায় ঘটেছে। ম্যাচ চলাকালীন ব্রিটনি থমাস নামের ১৭ বছরের ওই উঠতি ক্রিকেটার হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন।
.png)
ব্যথা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শ নেন। মেলবোর্ন শহর থেকে একটু দূরে লাটরোবে রিজিওনাল হাসপাতালের চিকিৎসকরা বলেন, একটা সাধারণ অপারেশন করতে হবে। তাহলেই আঙুলে আর কোনো সমস্যা থাকবে না। অপারেশন করা হয়। কাঁটা জায়গায় প্লাস্টার করে দেন চিকিৎসকরা।
অপারেশনের পর ব্রিটনিকে বাড়ি চলে যায়। কিন্তু এর একদিন পর আঙুলে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। ছয়দিন পর ফের হাসপাতালে আসে ব্রিটনি।
ব্রিটনির আঙুলের প্লাস্টার খুললে দেখা যায় অনেকটা অংশে পচন ধরেছে। পুরো আঙুলে কালচে দাগ হয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে।
আঙুলের এমন অবস্থা দেখার পর চিকিৎসকরা অনায়াসে বলে দেন, তোমার এ আঙুল আর রাখা যাবে না। কেটে বাদ দিতে হবে।
এদিকে এমন কথা শুনে ব্রিটনি ও তার পরিবারের লোকজন চমকে ওঠেন। কিন্তু উপায় না দেখে আঙুল বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে হয়। তবে এতেই বড় বিপদ হয় ব্রিটনির।
অস্ট্রেলিয়ার একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে, ব্রিটনির হাতের বুড়ো আঙুলের জায়গায় পায়ের বুড়ো আঙুল বসিয়ে দেন ডাক্তাররা। চিকিৎসকদের এমন ভুলে, ঘটনার আকস্মিকতায় ও আঙুল হারানোর যন্ত্রণায় মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেন ব্রিটনি। শরীরের আরেক অংশ থেকে মাংসপেশি তুলে অপারেশন করে তার পায়ের বুড়ো আঙুলের জায়গায় বসিয়ে দেন চিকিৎসকরা।
ব্রিটনি বলেন, লোকে আমাকে বলে তোমার হাতের আঙুলটা এমন কেন! আমি ওদের বলি এটা আমার হাতের নয় পায়ের আঙুল! শুনে সবাই আঁতকে ওঠে।
তিনি আরো বলেন, এখন আমি আর ব্যাট গ্রিপ করতে পারি না। পায়ের আঙুল কম থাকায় শরীরের ব্যালান্স বজায় রাখতে সমস্যা হয়। ক্রিকেটার হওয়ার স্বপ্ন আর পূরণ হবে না। সূত্র- ওয়াশিংটন পোস্ট
ডেইলি বাংলাদেশ/জেডআর