ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

কোয়ারেন্টাইন থেকে ফিরলেন ৫২ জন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ২১ মার্চ ২০২০
কোয়ারেন্টাইন থেকে ফিরলেন ৫২ জন
ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড

ফেনীতে করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থেকে প্রবাসীসহ ৫২ জনকে ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এখনো কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৬ প্রবাসীসহ ১৪৫৩ জন।

শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তিন প্রবাসী ও তাদের পরিবারের ৪৯ জন সদস্যকে পরীক্ষা করে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকিদের এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, জেলার ২১৬ প্রবাসীসহ ১৪৫৩ জনকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলে তাদের পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। করোনাভাইরাস মোকাবিলায় ১০৫ শয্যার আইসোলেশন কর্নার প্রস্তুত রয়েছে।

Advertisement

ফেনীর ডিসি মো. ওয়াহিদুজজামান বলেন, বৃহৎ স্বার্থে প্রবাসীদের স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোনো প্রবাসী এ নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!