[ খবর ]
কোয়ারেন্টাইন না মানায় ভবন লকডাউন
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইন না মানায় একটি ভবন লকডাউন করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে ওই ভবনের মালিককে জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে নগরীর পশ্চিম খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ওই ভবন লকডাউন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
তিনি জানান, শেরপুর থেকে আসা তাবলিগের ২১ সদস্য ওই ভবনে ওঠেন। খবর পেয়ে ২৬ মার্চ ভবন মালিকের ছেলে আতিকুর রহমানের তত্ত্বাবধানে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা কোয়ারেন্টাইন না মেনে অবাধে চলাফেরা করছেন। এমন অভিযোগে সোমবার ওই ভবনটি লকডাউন করা হয়। এছাড়া ভবন মালিকের ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!