কঙ্গোয় ইবোলা মহামারীতে ২ হাজার ২৩১ জনের মৃত্যু
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা মহামারীতে এ বছর ২ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের চিহ্নিত করে ভ্যাকসিন দেয়ার পরও দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ায় গোটা দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৭৩ জন।
রোববার সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের আগস্ট মাস থেকে শুরু হওয়া ইবোলা মহামারী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নর্থ কিভু এবং ইতুরিতে প্রবল আকার ধারণ করে। সংঘাত প্রবণ ওই দুই অঞ্চলে নানা ধরনের সশস্ত্র সন্ত্রাসী দলের কর্মকাণ্ডের কারণে ইবোলা চিকিৎসায়ও তেমন সাফল্য আসছে না। ফলে মৃতের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে।
দু'দশক ধরে সহিংসতায় জর্জরিত দেশটিতে কয়েক শতাধিক সশস্ত্র গোষ্ঠী দ্বারা আক্রান্তদের চিকিত্সার জন্য স্থাপন করা স্বাস্থ্য সাইটগুলোতে বারবার আক্রমণ দেখেছে।
পাশাপাশি চলতি বছরের নভেম্বর থেকে দেশটিতে নানা ধরনের সহিংসতায় অন্তত ২০০ বেসামরিক লোক মারা গেছেন। উগান্ডার জঙ্গী গোষ্ঠী আলিয়াদ ডেমোক্রেটিক ফোর্সেস ( এডিএফ) বেশিরভাগ সন্ত্রাসী হামলার দায়ী করা হয়েছে বলে জানা যায়।
রোববার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে মাল্টিসেক্টরাল কমিটি ফর রেসপন্স নামে একটি গ্রুপ ইবোলা নিরাময়ে কাজ করছে। পশ্চিম আফ্রিকায় ২০১৪-১৬ তে যে ইবোলা মহামারী হয় তাতে ১১ হাজার ৩০০ এর বেশি মানুষ মারা যান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিও.এইচ.ও জানায়, চলতি বছরের মাঝামাঝি সময়ে কঙ্গোয় এ ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২০ লাখ মানুষের প্রাণহানি হয়েছে। যা পূর্বের সব পরিসংখ্যানকে অতিক্রম করেছে।