[ দেশজুড়ে ]
শ্রীমঙ্গলে ধরা পড়ল ‘ভয়ঙ্কর সুন্দর’ কালনাগিনী
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় কলার আড়ত থেকে একটি 'ভয়ঙ্কর সুন্দর' কালনাগিনী সাপ ধরা হয়েছে। সোমবার সাপটিকে শ্রীমঙ্গলে এক কলার আড়ত থেকে ধরা হয়। পরে একই দিনে তা অবমুক্ত করা হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার শ্রীমঙ্গলের নতুনবাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন ভয় পেয়ে যান। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্চিত দেব সাপটিকে উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সোমবার সন্ধ্যায় সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ে যাই। বিট কর্মকর্তা আনোয়ার হোসেন এ বিরল প্রজাতির সাপটিকে অবমুক্ত করেন। এ সাপটি দেখতে ভয়ঙ্কর হলেও সুন্দর।
.png)
এর আগে একই রকম আরো একটি সাপ শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়ার বাসার সীমানা প্রাচীর থেকে উদ্ধার করা হয়। সেই সাপটিকেও তখন লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।
ডেইলি বাংলাদেশ/জেএইচ
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!