ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে যমুনার শো-রুমে অগ্নিকাণ্ড, চার ঘন্টা পর নিয়ন্ত্রণে 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ৯ সেপ্টেম্বর ২০১৯
কিশোরগঞ্জে যমুনার শো-রুমে অগ্নিকাণ্ড, চার ঘন্টা পর নিয়ন্ত্রণে 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকার মিলন প্লাজার দ্বিতীয় তলায় যমুনা শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সাভির্সের চারটি ইউনিট প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে সে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, সোমবার সকালে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরো জানান, আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান নাছির উদ্দিন খন্দকার আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

Advertisement

খবর পেয়ে কিশোরগঞ্জের এসপি মাশরুকুর রহমান খালেদ বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!