[ শিশুকিশোর ]
মন্ত্রী সাহেব ঘুমে নাকি
আমরা যদি চুপটি থাকি এই অপরাধ থামবে নাকি
মনটা বেশি ভালো নয়
ওষুধ কেন ভেজাল হয়
জনমনে বিরাট ভয়
পদে পদে প্রাণের ক্ষয়।
জীবন নিয়ে ছেলেখেলা
ওষুধ ঘীরে হেলাফেলা
তার ভেতরে টাকার খেলা
ওষুধ তো নয় জমের মেলা।
আমরা যদি চুপটি থাকি
এই অপরাধ থামবে নাকি
জনগণ যে যাচ্ছে ডাকি
মন্ত্রী সাহেব ঘুমে নাকি!
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিশুকিশোর আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!