ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮, ১৯ জুন ২০২০
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা- ফাইল ফটো

সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাধারণ প্রশাসন ও খুলনা সার্কিট হাউসের ছয় পদে মোট ৩৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে ২০ জন, বেয়ারার ৫ জন, সহকারী বাবুর্চি ১ জন, মালি ১ জন, নিরাপত্তা প্রহরী ৩ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৬ জনকে নেয়া হবে।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হলেই পদগুলোতে আবেদন করা যাবে। তবে প্রার্থীকে অবশ্যই খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

Advertisement

বেতন: নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০-২০,০১০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

আবেদনের সময়সীমা: প্রার্থীদের নির্ধারিত ফরমে আগামী ২৯ জুনের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের নির্ধারিত ফরম দেখুন>>>

জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!