ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে ড্রাম ট্রাক দিয়ে সড়ক নষ্টের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ৩০ জানুয়ারি ২০২০
কালিয়াকৈরে ড্রাম ট্রাক দিয়ে সড়ক নষ্টের অভিযোগ
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় রাতের আঁধারে ড্রাম ট্রাক দিয়ে সড়ক নষ্টের অভিযোগ উঠেছে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোয়ালবাতান এলাকার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ লাখ টাকা।

জানা গেছে, গোয়ালবাতানের বিদ্যুতের বাড়ি থেকে ইয়াসিনের বাড়ি পর্যন্ত ৮৫০ মিটার সড়কটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান বিআইবিবি জয়েন্ট প্রজেক্ট।

স্থানীয়রা জানায়, কিছুদিন আগেই সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। ওই এলাকার মাটি ব্যবসায়ী মো. ইয়াসিন এ সড়ক দিয়ে রাতের আঁধারে ড্রাম ট্রাক দিয়ে মাটি পরিবহন করেন। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একাধিকবার নিষেধ করা হলেও তিনি কারো তোয়াক্কা করেননি। পরে বিষয়টি পৌরসভায় জানানো হয়।

কালিয়াকৈর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান জানান, সড়কটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সড়কের কয়েকটি স্থানে ফাটল ধরেছে। অভিযুক্ত মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!