ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝুপড়ি থেকে পাকা ঘরে ১০ পরিবার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০১৯
ঝুপড়ি থেকে পাকা ঘরে ১০ পরিবার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে পাকা ঘর পেয়েছে গৃহহীন ১০ পরিবার। বৃহস্পতিবার দুপুরে তাদের হাতে ঘরের চাবি তুলে দিয়েছেন ডিসি মো. মাহমুদুল কবীর মুরাদ।

ডিসি বলেন, এ ১০ পরিবারের মাথা গোঁজার ঠাঁই ছিল না। তারা অন্যের জমিতে ঝুপড়ি ঘরে রাত কাটাতেন। তাই তাদের জন্য গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় মাধবপুরের ১০ ইউপিতে একটি করে দুর্যোগ সহনীয় পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে।

এ সময় ইউএনও তাসনুভা নাশতারান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুল ইসলাম, ১০ ইউপির চেয়ারম্যান ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!