[ আন্তর্জাতিক ]
ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী পালন করলো ইরান
ছবি: সংগৃহীত
ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী পালন করেছে ইসলামি গণপ্রজাতন্ত্রী ইরান। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম আয়াতুল্লাহ খামেনি’র নেতৃত্বে যুক্তরাষ্ট্রপন্থী শাসক রেজা শাহ পাহলাভি সরকারের পতন ঘটিয়ে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হয়েছিল।
এ উপলক্ষে মঙ্গলবার দেশটির জনগণ রাজধানী তেহরানের রাজপথে বিশাল শোভাযাত্রার আয়োজন করে। তেহরান থেকে পায়ে হেঁটে আজাদি স্কয়ারে সমবেত হন তারা। সেখানে জনতার উদ্দেশে ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
এর আগে সোমবার রাত ৯টায় ইরানের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে বা উঠানে নেমে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেয়। এছাড়া দেশটির সব মসজিদের মাইকেও ধ্বনিত হয় ‘আল্লাহু আকবার’ এবং অনেকে রাস্তায় নেমেও এই ধ্বনিতে রাজপথ মুখরিত করেন।
১৯৭৯ সালের ১০ ফেব্রুয়ারি রাতে বিপ্লবের চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্তে ইরানি জনগণ ‘আল্লাহ আকবার’ ধ্বনি দিয়েছিল এবং সেই মুহূর্তকে স্মরণ করে প্রতি বছর এই অনুষ্ঠান উদযাপন করা হয়।
সূত্র: পার্সটুডে
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!