ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিউ অরলিন্সে বর্ষবরণ উৎসবে হামলার নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ৩ জানুয়ারি ২০২৫
নিউ অরলিন্সে বর্ষবরণ উৎসবে হামলার নেপথ্যে যে কারণ
শামসুদ্দীন জব্বার - ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ উৎসবে ট্রাক উঠিয়ে দিয়ে হতাহতের ঘটনায় সন্দেহভাজন শামসুদ্দীন জব্বার ঘৃণা করতেন গান, মাদক ও মদ। এই ঘৃণার বশবর্তী হয়েই ক্ষোভে হামলা চালান নববর্ষের অনুষ্ঠানে। হামলার কিছু আগে তার ধারণ করা কিছু ভিডিও রেকর্ডিং থেকে এমন তথ্য জানা গেছে।

গত বুধবার ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেওয়ার এ ঘটনায় ১৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশের গুলিতে নিহত হন শামসুদ্দীনও। এর আগে ধারণা করা হয়েছিল এ ঘটনায় আরো কয়েকজন যুক্ত থাকতে পারেন। পরবর্তীতে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই নিশ্চিত করেছে, জব্বার একাই এর সাথে জড়িত।

৪২ বছর বয়সী শামসুদ্দীন, ১০ বছর মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন। একসময় আফগানিস্তানেও ছিলেন তিনি। এফবিআই এর উপসহকারী পরিচালক ক্রিস্টোফার রাইয়া গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন  সেনাবাহিনীর একজন সাবেক কর্মী শামসুদ্দীন কীভাবে উগ্রবাদে জড়িয়েছিলেন, সেটি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে অনুসন্ধান করছেন তদন্তকারীরা।

Advertisement

হামলার তদন্ত শুরুর পর এফবআই জানায়, শামসুদ্দীন সন্ত্রাসী গোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। প্রমাণস্বরূপ হামলায় ব্যবহৃত গাড়ি থেকে একটি পতাকা উদ্ধার হয়। কিন্তু এফবিআই গতকাল বৃহস্পতিবার বলেছে, বুধবার নিউ অরলিন্সে তিনি একাই হামলা চালিয়েছেন। তদন্ত সংস্থাটির শেষের এ বক্তব্য ইতিপূর্বে উল্লেখ করা বক্তব্যের বিপরীত।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!