ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিউ অরলিন্স হামলায় ভুক্তভোগী যারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৩, ২ জানুয়ারি ২০২৫
নিউ অরলিন্স হামলায় ভুক্তভোগী যারা
ছবি: সংগৃহীত

পুরোনো বছরকে পেছনে ফেলে, নতুন বছরকে বরণ করে নিতে জমকালো আয়োজনে মত্ত যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স। কিন্তু হঠাৎ-ই সব উৎসব মোড় নেয় বিষাদে। ভিড়ের মধ্যে ঢুকে পড়া গাড়ির হামলায় নিমেষেই ঝরে যায় ১৫ টি প্রাণ।

কর্তৃপক্ষের ময়নাতদন্ত প্রতিবেদন ও ডিএনএ পরীক্ষার ফল দাখিলের আগেই  নিহতদের মধ্যে কারো কারো নাম, পরিচয় প্রকাশ করছে পরিবার এবং আত্মীয়-স্বজনেরা। এদের মধ্যে রয়েছেন সুপরিচিত আমেরিকান ফুটবল খেলোয়াড়, একজন তরুণ উচ্চাকাঙ্ক্ষী নার্স, একজন চার বছর বয়সী সন্তানের  মা সহ আরো কয়েকজন। এ বিষয়ে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য তুলে ধরা হলো-

মার্টিন 'টাইগার' বিচ

Advertisement

মার্টিন টাইগার বিচ প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড়। এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মার্টিনের ফুটবল কোচ বব সুরেস তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘মার্টিন টাইগার প্রকৃতপক্ষেই একজন টাইগার ছিলেন। সে আমার সবচেয়ে প্রিয় সতীর্থ এবং যত্নশীল বন্ধু।’

এমনকি মার্টিন সারাজীবন তার স্মৃতিতে থাকবে বলে ব্যক্ত করেন সুরেস।

নিকারা ডুডেক্স

নিকারা মাত্র ১৮ বছর বয়সী একজন তরুণ উদ্যমী নার্স ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার মা মেলিসা ডিডেউক্স তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিকারার মা তার এক্স হ্যান্ডেলে লিখেন, ‘আমি আমার সন্তানকে হারিয়েছি।  আমার জন্য এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করুন প্লিজ! ঈশ্বর আমার এখন তোমাকে প্রয়োজন।’

নিকারার মা ডেডেউক্স নিজেও একজন নার্স। স্থানীয় গণমাধ্যমে দেওয়া তার একটি সাক্ষাতকারে জানা যায়, দুর্ঘটনার সময় নিকারা তার চাচাতো ভাই এবং বন্ধুর সাথে ছিল। সৌভাগ্যবশত তারা উভয়ই বেঁচে ফিরেছে।

রেগি হান্টার

স্টোর ম্যানেজার এবং দুই সন্তানের পিতা রেগি হান্টারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই শিরেল রবিনসন জ্যাকসন। তার মৃত্যুতে শোকেস্তব্ধ প্রিয়তমা স্ত্রী জানান, মধ্যরাতের কিছু মিনিট পরে তাদের শুভেচ্ছা  বার্তা পাঠান তার স্বামী হান্টার। এটিই ছিল তার শেষ বার্তা। ঘটনার সময় হামলায় আহত আরেক চাচাতো ভাইয়ের সঙ্গে ছিলেন তিনি।

নিকোল পেরেজ

২৭ বছর বয়সী নিকোল একজন চার বছর বয়সী ছেলে সন্তানের মা ছিলেন। নিকোলের বন্ধু এবং তিনি যে ডেইলি স্টোরে কাজ করতেন তার বস, তাকে একজন নিবেদিতপ্রাণ, স্মার্ট এবং একজন ভাল মনের মানুষ বলে উল্লেখ করেছেন। তার স্টোরের বস তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

ম্যাথিউ টেনেডোরিও

ম্যাথউ টেনেডোরিও ২৫ বছর বয়সী একজন মার্কিন যুবক। তার মা ক্যাথি টেনেডোরিও, মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, তিনি সর্বশেষ নববর্ষের প্রাক্কালে স্থানীয় সময় রাত ১১টায় এ তার ছেলেকে জীবিত দেখেছিলেন।  তিনি তার ছেলের এমন মর্মান্তিক সংবাদ শুনে কেবল তাকে জড়িয়ে ধরে চুম্বন করার কথাই মনে করে যাচ্ছেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!