ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লাস ভেগাসের হামলাকারী সেই ব্যক্তির পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ৩ জানুয়ারি ২০২৫
লাস ভেগাসের হামলাকারী সেই ব্যক্তির পরিচয় শনাক্ত
লাস ভেগাস - ফাইল ফটো

গত বুধবার লাস ভেগাসে অবস্থিত ট্রাম্প হোটেলের কাছে হামলার ঘটনা ঘটে। এতে টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারী ওই  ট্রাকের চালক নিহত হন, আহত হন আরো ৮ জন। এ ঘটনায় লাস ভেগাস পুলিশ ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিকে শনাক্ত করেছেন। ম্যাথিউ অ্যালান লিভেলসবারজার নামের ওই ব্যক্তি একজন ​​ইউএস স্পেশাল ফোর্সের সৈনিক।

বারজারের মৃত্যুর বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিস্ফোরণে নয়, বরং বিস্ফোরনের পূর্বে নিজেই নিজেকে গুলি করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে লিভলসবার্গার  গাড়িটি ভাড়া নেন। গাড়ি করে তিনি কলোরাডো থেকে লাস ভেগাসের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু ট্রাম্প হোটেলের সামনে পৌছালে এ যাত্রাই তার শেষ যাত্রায় পরিণত হয়।

Advertisement

বিস্ফোরণের ঘটনা এবং উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবআই।  সাইবারট্রাক বিস্ফোরণের এই ঘটনার সাথে  নববর্ষের দিনে নিউ অরলিন্স হামলার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখছে তারা । তবে বিশ্লেষকদের ধারণা দুটি ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!