ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হিজবুল্লাহর অতর্কিত হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ২ অক্টোবর ২০২৪
হিজবুল্লাহর অতর্কিত হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত, আহত ১৮
হিজবুল্লাহর যোদ্ধারা - ফাইল ফটো

লেবাননের সশস্ত্র প্রতিরোধগোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের অতর্কিত হামলায় ২ দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ হামলায়  আহত হয়েছে অন্তত আরো ১৮ সেনা।

বুধবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে ইসরায়েলের সেনাদের লক্ষ্যবস্তু করে হিজবুল্লাহ। আহত ও নিহত এসব সেনা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে লেবাননে প্রবেশের চেষ্টা চালিয়েছিল।

এর আগে গতকাল মঙ্গলবার লেবাননে প্রথম স্থল হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল। তবে আজ বুধবার হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েল জানে লেবাননে তাদের স্থল হামলা খুবই চ্যালেঞ্জিং হবে। ফিলিস্তিনের গাজায় তারা সহজে ঢুকে পড়তে পারলেও; লেবাননের ভেতরে প্রবেশ করতে তাদের সেনাদের বেগ পেতে হবে। কারণ হিজবুল্লাহর যোদ্ধাদের তৈরিই করা হয়েছে এমন স্থল হামলার জন্য। তারা এক্ষেত্রে বেশ প্রশিক্ষিত। এছাড়া হিজবুল্লাহর এসব যোদ্ধার সরাসরি যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা আছে।

আল-জাজিরা জানিয়েছে, ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ যে অতর্কিত হামলা চালিয়েছে এটিকে তাদের একটি বিজয় হিসেবে ধরা হচ্ছে। কারণ এই হামলার পর ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অথচ শহরটিতে প্রবেশের আগে সেখানে ব্যাপক কামান হামলা চালিয়েছিল তারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!