ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ২ অক্টোবর ২০২৪
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫৫
ফাইল ফটো

লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫৬ জন।

বুধবার (২ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগের দিন অর্থাৎ সোমবার ইসরায়েলি হামলায় এক দিনে ৯৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই দিন আহত হন ১৭২ জন।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই সপ্তাহ ধরে চলা মুহুর্মুহু হামলায় লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে গতকাল এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তসংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থল বাহিনীও প্রবেশ করেছে।

দুই সপ্তাহ ধরে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!