আইআরজিসি সতর্কতা দিয়ে বলেছে, ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে কোনো পাল্টা হামলা চালায় তাহলে আরো ক্ষেপণাস্ত্র ছোড়া হবে।
এ ব্যাপারে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “শহীদ হানিয়া, সাইদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ নিলফোরসানের হত্যার জবাবে আমরা দখলদারদের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছি।”
.png)
“যদি ইহুদিবাদী সরকার (ইসরায়েল) ইরানের অভিযানে প্রতিক্রিয়া দেখায়। তাহলে তারা বিপর্যয়কর হামলার মুখে পড়বে।”
প্রসঙ্গত, মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।