ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে ইরানের হামলা, জরুরি বৈঠকের ডাক জাতিসংঘের

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২, ২ অক্টোবর ২০২৪
ইসরায়েলে ইরানের হামলা, জরুরি বৈঠকের ডাক জাতিসংঘের
ফাইল ফটো

ইসরাইলের ভুখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

আলজাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলে দূত ড্যানি ড্যানন এক চিঠিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা (ইরান) ইসরাইলকে ধ্বংস করার চেষ্টা করছে।

Advertisement

তিনি ইরানের প্রতি নিন্দা জানাতে এবং ইরানের এর ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার ইসরাইলের ভূখণ্ডে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং আইআরজিসি নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলের বিরুদ্ধে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে তেহরান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!