ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০২, ১১ জুন ২০২৪
জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস
ফাইল ফটো

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে, তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া সমর্থনকে স্বাগত জানিয়েছে গাজা শাসনকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

হামাসের পাশাপাশি তাদের ফিলিস্তিনি মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার মূলনীতিগুলো বাস্তবায়নে তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

Advertisement

হামাসের এই অবস্থানকে আশার আলো হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্টনি ব্লিঙ্কেন।

তেল আবিবে ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর গাজা নিয়ে কি পরিকল্পনা করা হবে সে বিষয়ে আলোচনা চলবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। এর এক দিন পরেই আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে ইসরায়েল সফরে যান ব্লিঙ্কেন। কারণ ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

যদিও এর আগে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, যে কোনো চুক্তিতেই হামাসকে উৎখাতের অনুমোদন দিতে হবে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। দফায় দফায় হামলা চালিয়ে তাদের নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হচ্ছে।

অবরুদ্ধ এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। এরই মধ্যে সেখানে ৩৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!