ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘৭ জিম্মিকে মুক্ত করতে ৩৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ৯ জুন ২০২৪
‘৭ জিম্মিকে মুক্ত করতে ৩৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের’
জিম্মি উদ্ধারে নুসেইরাত শিবিরে অভিযান চালায় ইসরায়েল। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ যেন থামছেই না। বিগত ৮ মাস ধরে ইসরায়েলি হিামলায় এখন পর্যন্ত অন্তত ৩৬ হাজার ৮০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ এই হত্যাযজ্ঞের মাধ্যমে মাত্র সাতজন জিম্মিকে মুক্ত করতে পেরেছে ইসরায়েল। অথচ আলোচনার মাধ্যমে মুক্তি পেয়েছিল শতাধিক জিম্মি। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যায় ২১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো চার শতাধিক মানুষ। শনিবার চার জিম্মিকে উদ্ধার করতে গিয়ে নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল।

হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর কেনেথ রথ নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার বিষয় নিয়ে আল-জাজিরার সাথে কথা বলে জানিয়েছেন, চার বন্দীকে উদ্ধার করতে গিয়ে শনিবার গাজার মধ্যাঞ্চলে অবস্থিত এ শিবিরে ব্যাপক হামলা চালিয়ে অন্তত ২১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই উদ্ধার অভিযানের কারণে ইসরায়েলি বাহিনীরা এখন পযর্ন্ত মোট সাতজন বন্দীকে জীবিত মুক্তি পেয়েছে। যেখানে আলোচনার মাধ্যমে এক শ’রও বেশি মুক্তি পেয়েছে। এ থেকে বুঝা যায় আলোচনার মাধ্যমে সব বন্দীদের মুক্ত করা সম্ভব। কিন্তু নেতানিয়াহু হামাসের সাথে আলোচনা শেষ করার জন্য একটি বড় বাধা, কারণ তিনি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে চান না।

Advertisement

কেনেথ আরো বলেন, নেতানিয়াহুর একটি চিরকালের যুদ্ধ দরকার। একবার যুদ্ধ বন্ধ হয়ে গেলে ৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে রাজনৈতিক হিসাবের সম্মুখীন হতে হবে। এজন্য তিনি যুদ্ধবিরতি চান না।

ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলছে, মধ্য গাজার আল-আকসা হাসপাতালে যেন এক দুঃস্বপ্নের রাত কাটিয়েছে ফিলিস্তিনিরা। আল আকসা এবং নাসের হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই। এদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে শিশুসহ কয়েকডজন মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। এমন পরিস্থিতিতে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হিমিশিম খাচ্ছেন আল-আকসা এবং নাসের হাসপাতালের চিকিৎসাকর্মীরা। তাছাড়া হতাহত শিশুদের ছবিও প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!